Published : 15 May 2026, 02:01 PM
দেশের হাসপাতালগুলোতে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় (আজ ১৪ মে সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশু মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে, এই সময়ে ১ হাজার ৫১৮ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
এর আগে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ জন শিশু মারা যায়। ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের এই ঢেউয়ে এখন পর্যন্ত ৩৬৯ জন শিশু হামের উপসর্গে এবং ৭০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় ১৫৫ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩৬৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। একই সময়ে, ১ হাজার ১০৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে ১ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জন সন্দেহজনক হাম রোগী এবং ৭ হাজার ৩০৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৩৪ হাজার ৯৬৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা