Published : 14 May 2026, 01:07 PM
দলীয় নেতৃত্ব নিয়ে কোন্দলের মধ্যে কিয়ার স্টারমার তাঁর দলের এমপি ও মন্ত্রীদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, লেবার পার্টির নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হলে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। শোনা যাচ্ছে, তাঁর স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং শীঘ্রই স্টারমারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদ দখলের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন।এদিকে, স্টারমার নতুন কয়েকটি আইন প্রস্তাব করে বর্তমান পরিস্থিতি সামাল দিতে এবং অসন্তুষ্ট এমপিদের মধ্যে ঐক্য ফেরানোর চেষ্টা করছেন। গতকাল বুধবার তিনি এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।মন্ত্রী-এমপিদের সঙ্গে আলোচনার আগে হাউস অব কমনসে দেওয়া এক ভাষণে স্টারমার স্বাস্থ্য, আবাসন, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে জরুরি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। পদত্যাগের ভাবনা: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে জল্পনা, কিয়ার স্টারমারের জন্য নতুন সংকট গত সপ্তাহে ইংল্যান্ডজুড়ে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর দলের ভেতরে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। শুধু তাই নয়, অর্থনীতিসহ দেশের নানা সমস্যা সমাধানে তাঁর ভূমিকা নিয়ে সাধারণ মানুষ এবং দলের অনেক সদস্যই অসন্তুষ্ট।
এরই মধ্যে তাঁর চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং এক ডজনের বেশি এমপি তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। স্ট্রিটিংয়ের সমর্থকেরা বিবিসিকে জানিয়েছেন, তাঁরা আশা করছেন, স্ট্রিটিং আজ বৃহস্পতিবারের মধ্যেই স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্বের লড়াইয়ে অংশ নিতে হলে স্ট্রিটিংকে অন্তত ৮১ জন এমপির সমর্থন পেতে হবে। দলীয় বিদ্রোহে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রায় মুখলেশ গত বুধবার সকালে স্ট্রিটিং ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিটের জন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার জন্য স্ট্রিটিং প্রস্তুতি নিচ্ছেন—এমন জল্পনা কয়েক দিন ধরে চলছে। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর স্ট্রিটিংয়ের প্রতি ‘পূর্ণ আস্থা’ রয়েছে। যদিও তাঁরা বৈঠকে কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। গতকাল বুধবার সন্ধ্যায় স্টারমার পার্লামেন্টে লেবার এমপি ও মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
তিনি তাঁর সহকর্মীদের বলেছেন, ‘আমরা কোনোভাবেই নেতৃত্বের প্রতিযোগিতাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারি না। একটি চ্যালেঞ্জ সবকিছু তছনছ করে দেবে।’ বিবিসিকে জানানো হয়েছে, বুধবার প্রধানমন্ত্রী দুটি বৈঠক করেছেন—একটি প্রতিমন্ত্রীদের সঙ্গে এবং অন্যটি জুনিয়র মন্ত্রীদের সঙ্গে। প্রতিটি বৈঠক প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। স্টারমারের পদত্যাগ চেয়ে ৪ পিপিএসের পদত্যাগ, একই আহ্বান ৭০ লেবার এমপির। ১১ মে ২০২৬।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা