Published : 11 May 2026, 02:03 AM
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করতে ব্যর্থ হলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ (১০ মে) জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে এই হিসাব করা হয়েছে।
এর আগে, গত ৭ এপ্রিল রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আকু হলো একটি আঞ্চলিক লেনদেন ব্যবস্থা, যেখানে বাংলাদেশসহ ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—মোট নয়টি দেশ অন্তর্ভুক্ত। এই ব্যবস্থায় সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো বহুপাক্ষিক উপায়ে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানির বিল পরিশোধ করে।
।
পুরোনো মালিকদের প্রত্যাবর্তনের সুযোগে ব্যাংক মালিকদের মধ্যে উদ্বেগ