Published : 18 Aug 2026, 03:16 AM
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টায় ওমান যদি পথ আটকাতে আসে, তবে ডোনাল্ড ট্রাম্প তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর আগে ট্রাম্প পারস্য উপসাগরের এই মিত্র দেশকে একই ধরনের সতর্কতা দিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে আক্রমণ শুরু করে। প্রায় ছয় মাস ধরে চলা এই সংঘাত নিরসনে ট্রাম্প চরমভাবে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন। যদিও ট্রাম্প বারবার দ্রুত যুদ্ধ শেষ করা এবং স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন, বাস্তবে এখনো কোনো বড় অগ্রগতি দেখা যাচ্ছে না।
হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধের আগে সমুদ্রপথে তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই যেত। ইরানের হামলার ফলে এই নৌপথ কার্যত বন্ধ হয়ে যায়, যার কারণে জ্বালানি সরবরাহে মারাত্মক ঘাটতি দেখা দেয়। এই প্রণালীর উত্তর দিকে ইরান এবং দক্ষিণে ওমান অবস্থিত। এই নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। সম্প্রতি ইরান হরমুজ ব্যবস্থাপনার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করেছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘যদি ওমান যুদ্ধ বন্ধের পথে বাধা সৃষ্টি করে, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।’ এর আগে গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি অনানুষ্ঠানিকভাবে বলেছিলেন যে সঠিক আচরণ না করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়া’ হবে। গত শুক্রবার এক ভাষণে ট্রাম্প হরমুজ প্রণালীকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার হুমকি দেন। এর জবাবে ইরান তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হুমকি দেয় যে, হরমুজ দখল করার চেষ্টা করলে ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়া’ হবে।।
নতুন রাষ্ট্রপতির প্রতি প্রধানমন্ত্রীর উষ্ণ অভিনন্দন: লাল গোলাপের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন