Published : 15 Aug 2026, 04:16 AM
দেশে যে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে, তা জনজীবন এবং সামগ্রিক আর্থ-সামাজিক স্থিতিশীলতার জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সংকট নিরসনে জাতীয় সংসদের জরুরি ভিত্তিতে একটি বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৪ আগস্ট) তিনি রাষ্ট্রপতি বরাবর এই আবেদন জানান।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে, অন্যদিকে শিল্প-কারখানা এবং ব্যবসায়িক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ওপর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনকভাবে অবনতি ঘটেছে, যা জনগণের মধ্যে গভীর অনিশ্চয়তা সৃষ্টি করেছে। জনগণের পক্ষ থেকে এই কঠিন সময়ে নীরব থাকা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি জোর দেন যে এই পরিস্থিতি মোকাবিলায় সংসদে জরুরি আলোচনা ও দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা অপরিহার্য।
তাই বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ অন্যান্য সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান বিরোধী দলনেতা।।
জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু: শিল্প ও গ্রাহকদের গ্যাস সংকটে স্বস্তি, পূর্ণ সক্ষমতায় ফেরার আশা