Published : 13 Aug 2026, 01:16 PM
সৌরজগতের প্রান্তে অবস্থিত বামন গ্রহ প্লুটো বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দু। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, ফলে গ্রহটি যেন এক হিমশীতল বরফের সাম্রাজ্য। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এই গ্রহের গভীরে এক অবিশ্বাস্য আবিষ্কার করেছেন—সেখানে তরল নাইট্রোজেন বিদ্যমান! শুধু তাই নয়, প্লুটোর বিশাল হিমবাহ স্পুটনিক প্ল্যানিটিয়ার উত্তর প্রান্তের ফাটলগুলো থেকে এই তরল পদার্থ উপচে পড়ছে। এই তথ্য প্রকাশিত হয়েছে দ্য প্ল্যানেটারি সায়েন্স সাময়িকীতে। গবেষকরা জানিয়েছেন, স্পুটনিক প্ল্যানিটিয়া হলো প্লুটোর এক সুবিশাল জমে থাকা নাইট্রোজেনের হিমবাহ, যার আকার যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যের মোট আয়তনের চেয়েও অনেক বড়।
২০১৫ সালে নাসার নিউ হরাইজন্স মহাকাশযানের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রহের অন্ধকার রেখাগুলো মাঝে মাঝে আর্দ্র বা ভেজা হয়ে ওঠে। এই ঘটনাটি ঘটে হিমবাহের নিচের স্তর থেকে তরল নাইট্রোজেন উপরের দিকে উঠে আসার কারণে। গবেষণায় দেখা গেছে, স্পুটনিক প্ল্যানিটিয়ার উত্তরের উপরিভাগের কালচে দাগগুলোর সঙ্গে পৃথিবীর হিমবাহের অবস্থার মিল রয়েছে। পৃথিবীতে বৃষ্টি বা ভূগর্ভস্থ জলের প্রভাবে যেভাবে বরফের ওপরের অংশ ভিজে কালো হয়ে যায়, প্লুটোর ক্ষেত্রেও একই প্রক্রিয়া ঘটছে। যদিও প্লুটোর বায়ুমণ্ডল ও তাপমাত্রার কারণে নাইট্রোজেনের বৃষ্টি হওয়া অসম্ভব, বরং এটি হিমবাহের নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হচ্ছে।
নাসার নিউ হরাইজন্স মিশনের প্রধান গবেষক অ্যালান স্টার্ন বলেন, প্লুটো বিজ্ঞানীদের জন্য সবসময়ই নতুন বিস্ময় নিয়ে আসে। এই আবিষ্কার প্রমাণ করে যে প্লুটোর পৃষ্ঠে সম্প্রতি তরল পদার্থ পৌঁছেছে এবং এটি গ্রহটির প্রকৃতির এক নতুন দিক উন্মোচন করতে পারে।সূত্র:এনডিটিভি।
তিন দশকের রহস্য: যৌন নির্যাতনের অভিযোগে যে বাংলাদেশি চিকিৎসককে তাড়া করছে এফবিআই