Published : 26 Jul 2026, 12:11 AM
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবক মো. শাকিল (২২) মাদকাসক্ত ছিলেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ওই স্থান থেকে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, আঙুলের ছাপের মাধ্যমে দ্রুত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির ঠিকানা মাদারীপুর এবং সে পরিবার নিয়ে রায়েরবাজারের দিকে বসবাস করত। মৃত যুবকের স্ত্রী ফারজানা আক্তার সাথী জানিয়েছেন, তার স্বামী মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে গত চার মাস আগে স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।
সরকারকে আর সহযোগিতা অসম্ভব; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলামের বার্তা