Published : 09 Jul 2026, 02:59 AM
চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করেন। অত্যন্ত উষ্ণ পরিবেশে এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক 'গ্রেট হল অব দ্য পিপল'-এ এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টায়) শুরু হয়ে সন্ধ্যা ৬টায় এই আলোচনা সমাপ্ত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন পূর্বে জানিয়েছিলেন, এই আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং এই স্থানটি দুই দেশের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।
আলোচনার সমাপ্তির পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সফরসঙ্গীরা চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন। এছাড়াও, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রামপুরার মর্মান্তিক ঘটনা: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড