Published : 08 Jul 2026, 09:26 PM
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) রাতে এই নির্দেশ নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনে কল করে এই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি আপাতত মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এবং আনুষ্ঠানিক চিঠি আগামীকাল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং পুনঃগণশুনানি করা হবে। চিঠি পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হবে।
' জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মূলত স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট প্রতিফলিত করার জন্যই নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন তৈরি করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়ন 'মীরবাড়ী' এবং মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম রাখা হয় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম'। এই নামকরণের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে যে, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম 'মীরবাড়ী' এবং তাঁর পুত্রদের নামের সঙ্গে মিল রেখে 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং নামকরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
জাতীয় সংসদেও এই বিষয়ে উত্থাপিত হলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমেই নামগুলো নির্ধারণ করেছেন। তিনি বলেন, সৈয়দপুর ইউনিয়নের অবস্থান গাবতলী ও সোনাতলার সীমান্তে হওয়ায় নামগুলো এইভাবেই রাখা হয়েছে। তাঁর ছেলেদের নামের সঙ্গে এই নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেন। প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যা সত্ত্বেও জনমনে অসন্তোষ বজায় থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নাম পরিবর্তনের নির্দেশ দেন।।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা: বাণিজ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন