Published : 15 Jun 2026, 05:54 AM
বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল দীর্ঘস্থায়ী করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান খাতে বাজেট বরাদ্দকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চরম চাপ সৃষ্টি করেছে। এই চাপটি শিক্ষার্থীদের ওপরও পড়েছে। বিশেষত, জেলা ও উপজেলা থেকে যারা উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসে, তাদের বাসাভাড়া, খাদ্য, যাতায়াত এবং অন্যান্য শিক্ষাসামগ্রীর খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এর ফলে অনেক পরিবারই তাদের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। শুধুমাত্র অর্থ বরাদ্দ বাড়ানো যথেষ্ট নয়; সেই অর্থ কীভাবে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজে লাগানো হচ্ছে, তা আরও গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা বিশ্লেষণ, প্রোগ্রামিং এবং ডিজিটাল দক্ষতা এখন বিশ্ব শ্রমবাজারের প্রধান চাহিদা। কিন্তু দেশের বহু শিক্ষার্থী এই আধুনিক ক্ষেত্রগুলোতে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। আমার প্রত্যাশা, বাজেটে প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হোক।
একই সাথে বিদেশি ভাষা শিক্ষার গুরুত্বও প্রতিষ্ঠা করা জরুরি। গবেষণা খাতেও আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও প্রয়োজনীয় তথ্য, ডেটাবেস এবং গবেষণার সুযোগের অভাবে তারা পিছিয়ে পড়ছে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা, স্বাস্থ্য কার্ড বা সরকারি হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক সেবার ব্যবস্থা করা উচিত।।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ