Published : 05 Jun 2026, 02:09 AM
জাতিসংঘের সাধারণ পরিষদের একাদশতম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলানোর ইঙ্গিত দিয়েছেন ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 'আমি কি এই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবো? প্রশ্নটা কি এটাই? এত তাড়াহুড়ো করবেন না। এমন ক্ষেত্রে আগেও নজির রয়েছে।' তিনি ১৯৮৬-৮৭ মেয়াদে ইউএনজিএ সভাপতির নির্বাচিত হুমায়ূন রশিদ চৌধুরীর উদাহরণ টেনে বলেন, 'হুমায়ূন রশিদ চৌধুরী সাহেব আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তাঁর একান্ত সচিব ছিলাম এবং তাঁর সঙ্গে কাজ করেছি।
তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময়টা ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। কিন্তু আজ আপনি নিরবচ্ছিন্নভাবে দুটো কাজই একসঙ্গে করতে পারেন। এটি এখন সম্পূর্ণ স্বাভাবিক।' সাধারণ পরিষদের একাদশতম অধিবেশনে সভাপতির বিজয় বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন ড. খলিলুর রহমান। তিনি জোর দিয়ে বলেন, এই বিজয় বাংলাদেশের বিজয় এবং এটি প্রধানমন্ত্রীর কৃতিত্ব। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান।
তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত না নিতেন এবং অবিচলভাবে আমাদের সমর্থন না দিতেন, তাহলে ১০ বছরের এই পথ ১০ সপ্তাহে অতিক্রম করা সম্ভব হতো না। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের একাদশতম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হন ড. খলিলুর। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।।
আইভীর বাসভবনের সামনে নজরদারি ও সিসি ক্যামেরা স্থাপন: কারামুক্তির পর পুলিশের তৎপরতা