Published : 16 May 2026, 03:01 AM
জ্বালানি খাতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত করলো। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটকালে এই চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কম খরচে এবং পরিবেশবান্ধব উপায়ে জ্বালানির নতুন উৎস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাবে। তেল, গ্যাস, ভূ-তাপীয় এবং জৈব জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার পথ প্রশস্ত হবে। এছাড়াও, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
seniors এবং প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে সুখবর! ভাড়ায় ২৫% ছাড়ের ভাবনা