Published : 09 Mar 2026, 09:06 AM
হলিউডের খ্যাতিমান সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা নিয়ে সাধারণত মুখ খোলেন না। তবে সম্প্রতি লাস ভেগাসে নিজের কনসার্টে তিনি ভক্তদের কাছে হৃদয়বিদারক অভিজ্ঞতা ও বিবাহবিচ্ছেদের কথা তুলে ধরেছেন। ৫৬ বছর বয়সী এই তারকা জানান, চারবার দাম্পত্য জীবন ভেঙে গেলেও তিনি জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন—যদিও এই পথটি সহজ ছিল না।মঞ্চে দর্শকদের উদ্দেশ্যে লোপেজ বলেন, তৃতীয়বার বিবাহবিচ্ছেদের পর যেন তিনি ‘বিচ্ছেদ সামলাতে অভ্যস্ত’ হয়ে উঠেছিলেন। তবে তিনি স্পষ্ট করে দেন, বিষয়টি মোটেই মজার নয়। তাঁর তৃতীয় স্বামী ছিলেন জনপ্রিয় গায়ক মার্ক অ্যান্থনি। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তখন তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমির বয়স ছিল মাত্র তিন বছর।
লোপেজ জানান, সেই সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ‘মনে হচ্ছিল, সবকিছু ছেড়ে দিই। আমি একা, দুই-তিন বছর বয়সী যমজ সন্তানের মা’—বলেন তিনি। কঠিন সেই মুহূর্তে লোপেজ সাহায্য চান স্বনির্ভরতা বিষয়ক লেখিকা লুসি হের কাছে। লুসি তাঁকে একটি সহজ, কিন্তু গভীর উপদেশ দিয়েছিলেন। তিনি জানতে চান, তুমি তো একজন নৃত্যশিল্পী, তাই না? যখন নাচ শিখতে গিয়ে ভুল করো, তখন কী করো?লোপেজ উত্তর দেন, ‘আমি চেষ্টা চালিয়ে যাই, যতক্ষণ না পর্যন্ত কাজটি নিখুঁতভাবে করতে পারি।’ লুসি তখন তাঁকে বলেন, জেনিফার, জীবনটাও ঠিক তেমনই—সব সময় নাচতে থাকো। লোপেজ জানান, এই কথাটি তাঁকে কঠিন সময়ে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
আরও পড়ুনলোপেজ বললেন, ‘বিচ্ছেদ জীবনের সেরা শিক্ষা’৩০ সেপ্টেম্বর ২০২৫ পরবর্তী সময়ে লোপেজ তাঁর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবার সম্পর্কে জড়ান এবং ২০২২ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে অতীতের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।কনসার্টে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে লোপেজ বলেন, জীবনে যতই বাধা আসুক না কেন, থেমে গেলে চলবে না। ‘আমি চাই, তোমরাও জীবনের ছন্দটা ধরে রাখো,’—বলেন তিনি।পেজ সিক্স অবলম্বনে।
শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাত এড়িয়ে চলুন, নাহিদ ইসলামের দাবি