Published : 05 Aug 2026, 02:16 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সরকারের কাছে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ না করার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিয়ে বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না। তাদের নির্বিঘ্নে পড়াশোনা করার সুযোগ দিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ণ রাখুন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন।' নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে বর্তমান সরকার ক্ষমতায় থাকার কারণে সবকিছু দখল করার পরিকল্পনা করছে, যা শেখ হাসিনাও ভেবেছিলেন এবং যার পরিণতি তারা প্রত্যক্ষ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য পেশ করেন। তিনি আরও বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের আখড়ায় পরিণত করা হচ্ছে।
ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের নতুন প্রচেষ্টা শুরু হয়েছে।' তিনি উল্লেখ করেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি এবং ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী তৎপর হয়েছে, এমনকি হবিগঞ্জে ভাই আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, 'জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল। তারা ছিল গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। স্বৈরাচারী সরকার কল্পনাও করতে পারেনি যে প্রাইভেসের শিক্ষার্থীরা এভাবে সামনে আসবে।' তিনি জোর দিয়ে বলেন, '১৭ জুলাই দমন-পীড়নের পর মনে হয়েছিল আন্দোলন এগিয়ে নেওয়ার কোনো শক্তি নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের ভূমিকার স্বীকৃতি এবং ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখজনক হলো, এই সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।' আলোচনা সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।।
শেভরন-এক্সনের বিপুল মুনাফা নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: তেলের দাম কমানোর দাবি