Published : 09 Mar 2026, 01:12 AM
রসায়ন প্রথম পত্র: বহু নির্বাচনী প্রশ্ন অধ্যায়-২১ ১. নিচের কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? ক. ঘনীভবন খ. বন্ধন বিভাজন গ. গলন ঘ. বাষ্পীভবন ২. বোর পরমাণু মডেল কোন বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম? ক. He+ খ. H- গ. He2+ ঘ. H+ ৩. কোন রশ্মির শক্তি সবচেয়ে বেশি? ক. গামা রশ্মি খ. অতিবেগুনী রশ্মি গ. অবলোহিত রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি ৪. সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের রং কী? ক. সাদা খ. রক্তলাল গ. ইটের মতো লালচে ঘ. সবুজ ৫. MRI-এর পূর্ণরূপ কী? ক. ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং খ. ম্যাগনেট রেজোন্যান্স ইমেজিং গ. মোস্ট রেজোন্যান্স ইমেজিং ঘ. ম্যাগনেটিক রিডিং ইমেজিং ৬. আকাশী আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটি? ক. নীল খ. সবুজ গ. কমলা ঘ. লাল ৭. অশুদ্ধ বেনজোয়িক অ্যাসিডকে পরিশোধন করার পদ্ধতি কোনটি? ক. আংশিক পাতন খ. জলীয় বাষ্প পাতন গ. ঊর্ধ্বপাতন ঘ. নিম্নচাপ পাতন ৮. কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়? ক. Cu খ. Co গ. Mn ঘ. Fe ৯. অজৈব লবণের ক্ষারীয় মূলক বিশ্লেষণে কোন শিখা ব্যবহৃত হয়? ক. অনুজ্জ্বল খ. অন্তঃস্থ নীল বিজারণ শিখা গ. বিজারণ শিখা ঘ. উজ্জ্বল ১০. শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়? ক. Be খ. K গ. Mg ঘ. Zn ১১. রিডবার্গ ধ্রুবক RH-এর মান কত? ক. 109678 cm-1 খ. 10967.8 cm-1 গ. 109678 m-1 ঘ. 109678 mm-1 ১২. চৌম্বকক্ষেত্র দ্বারা কোন কণা বিচ্যুত হয়? ক. আলফা কণা খ. এক্স-রশ্মি গ. গামা রশ্মি ঘ. আলোক রশ্মি ১৩. পরমাণুতে অরবিটালের ধারণাটি কোনখান থেকে পাওয়া যায়? ক. বোর পরমাণু মডেল খ. রাদারফোর্ড পরমাণু মডেল গ. কোয়ান্টাম বলবিদ্যা ঘ. আউফবাউ নীতি ১৪. নিউক্লিয়াসের ব্যাস কত? ক. 10-s cm খ. 10-13 cm গ. 10-12 cm ঘ. 10-15 cm ১৫. রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কী? ক. বর্ণালীর ব্যাখ্যা দিতে না পারা খ. পরমাণুর চার্জশূন্যতা গ. পরমাণুর ভর সঞ্চারণ ঘ. নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভরের সমান ১৬. বোর পরমাণু মডেলের ভিত্তি কোন তত্ত্ব? ক. কোয়ান্টাম তত্ত্ব খ. শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ গ. রাদারফোর্ডের মডেল ঘ. থমসনের পুডিং মডেল ১৭. তড়িৎক্ষেত্র বর্ণালী রেখাগুচ্ছের বিভাজনকে কী বলা হয়? ক. ফটো-ইলেকট্রিক প্রভাব খ. স্টার্ক প্রভাব গ. জিম্যান প্রভাব ঘ. তড়িৎ চৌম্বকীয় প্রভাব ১৮. পরমাণুতে অরবিটালের ধারণাটি কোনখান থেকে পাওয়া যায়? ক. আউফবাউ নীতি খ. কোয়ান্টাম বলবিদ্যা গ. বোর পরমাণু মডেল ঘ. রাদারফোর্ড পরমাণু মডেল ১৯. শক্তিস্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি? ক. 2(2n+1) খ. 2n+1 গ. 2n2 ঘ. n2 সঠিক উত্তর ১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ঘ এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ইস্তফা দিলেন সাইফুদ্দীন আহমদ