Published : 11 Feb 2026, 07:05 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন দলের অধিনায়ক মিচেল মার্শ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন। মার্শের পরিবর্তে দ্রুত শ্রীলঙ্কা থেকে স্টিভ স্মিথকে ডাকা হচ্ছে। তবে স্মিথ সরাসরি দলে যোগ দিচ্ছেন না, তিনি বর্তমানে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন। মার্শ যদি পুরো টুর্নামেন্টেই খেলতে না পারেন, তবেই স্মিথ মূল একাদশে সুযোগ পাবেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় মার্শ কুঁচকিতে আঘাত পান এবং সেটি গুরুতর রূপ নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “অনুশীলনে বলের সরাসরি আঘাতে মিচেল মার্শ প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তিনি এখনও ব্যথা অনুভব করছেন এবং স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন না।” স্ক্যান করে দেখা গেছে, তাঁর অণ্ডকোষের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। তাই তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর মাঠে ফেরা নির্ভর করছে শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসকদের ছাড়পত্রের ওপর। বিশ্বকাপ শুরুর আগে যেন অস্ট্রেলিয়া দলে ইনজুরির প্রভাব দেখা যাচ্ছে। এর আগে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডও ইনজুরির কারণে ছিটকে গেছেন।
আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাজলউডের খেলা হচ্ছে না। স্টিভ স্মিথকে আগে দলে না নিয়েও অনেকে সমালোচনা করেছিলেন। বিগ ব্যাশ লিগে ওপেনার হিসেবে দারুণ ফর্ম দেখালেও তাঁকে বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়নি। তবে শ্রীলঙ্কার উইকেটে স্পিনারদের বিরুদ্ধে স্মিথের দক্ষতা কাজে লাগতে পারে, তাই তাঁকে ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে।আজকের আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্শের অনুপস্থিতিতে ট্রাভিস হেড অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন।।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ