Published : 10 Feb 2026, 11:04 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পথে বাধা দূর হয়েছে। পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, ১৫ তারিখে তারা ভারতের বিপক্ষে খেলবে। এই সিদ্ধান্ত আসে লাহোরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদের বৈঠকের ফলস্বরূপ। আজ পেশোয়ারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, “আলোচনায় বাংলাদেশের বিষয়টি প্রাধান্য পেয়েছে। অন্য কোনো শর্ত আমরা দেইনি।
আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য সম্মানজনক সমাধান আদায় করা এবং তাদের সাথে হওয়া অবিচার দূর করা।” সাম্প্রতিককালে, ধর্মীয় গোঁড়ামির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হলে বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপ দল পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচটি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। নাকভি আইসিসির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং সংস্থাটির বিরুদ্ধে ‘দ্বিমুখী আচরণ’ এর অভিযোগ আনেন। নাকভি আরও বলেন, “আপনারা দেখেছেন, বাংলাদেশ যা চেয়েছিল, তার সবকিছুই মেনে নেওয়া হয়েছে।
এটাই আসল কথা। অন্যরা যা খুশি বলতে পারে, তবে আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র বাংলাদেশ। সরকার সেই ভিত্তিেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন তাদের দাবিগুলো শোনা হলো এবং তাদের প্রতি হওয়া অন্যায় স্বীকার করা হলো, তখনই আমরা খেলার ব্যাপারে ইতিবাচক হয়েছি।”।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ