Published : 04 Feb 2026, 01:05 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ২৮শে জানুয়ারি ২০২৬ রাতে প্রকাশ করা হয়। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, “জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই বুয়েটের ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
” ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পারবেন। এর আগে, গত ১০ই জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৮৭.৪৪ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এবার, আবেদনকারীদের মধ্য থেকে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন ছাত্র এবং ২ হাজার ৭০৭ জন ছাত্রী ছিলেন। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন: বিনামূল্যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এআই শেখার সুযোগ কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসহ ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই বছর, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩টি সংরক্ষিত আসন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১টি) এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের পেশার বাইরে ৩৭ ধরনের কাজ করতে হয় আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, এমফিলে মাসে ২০০০০, পিএইচডিতে ৪০০০০ টাকা।
টাকা পাচার রুখতে 'বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার' তৈরির উদ্যোগ: অর্থমন্ত্রীর ঘোষণা