ঈদযাত্রায় মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা: নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আকুল আবেদন
টাঙ্গাইলে ট্রাকের মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন ক্ষেতমজুর ও শ্রমিকের প্রাণহানির ঘটনায় তাঁদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।