প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও নৃত্যের প্রবর্তনে তীব্র বিরোধিতা: খেলাফত মজলিসের গণবিক্ষোভের আহ্বান
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সঙ্গীত, নৃত্য এবং নাট্যকলা অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে বাংলাদেশ খেলাফত মজলিস ১৮ জুন এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।এই কর্মসূচির ডাক দেওয়ার সময় দলের আমির মাওলানা মামুনুল হক এই উদ্যোগের তীব্র সমালোচনা করেন।