শিক্ষক হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া গতকাল বুধবার রাতে দুমকী থানায় এই মামলা করেন।