Published : 27 Mar 2026, 03:06 AM
আজ ২৭শে মার্চ, বিশ্ব নাট্য দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিনটি নানা রঙে উদযাপন করা হচ্ছে। শিল্পকলা একাডেমি দিনব্যাপী এক উৎসবের আয়োজন করেছে। ১৯৬১ সালের জুনে ভিয়েনায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে প্রথম বিশ্ব নাট্য দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। এরপর ১৯৬২ সাল থেকে প্রতি বছর ২৭শে মার্চকে ‘বিশ্ব নাট্য দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এই দিবসের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে নাট্যকার ও শিল্পীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা, নাট্যচর্চাকে উৎসাহিত করা এবং এর উন্নতি সাধন করা।
আজ বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ সেন্টার) ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে জাতীয় নাট্যশালা থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু হবে। সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার লাউঞ্জে এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মূল মিলনায়তনে আলোচনা সভা, আন্তর্জাতিক ও জাতীয় বার্তা পাঠ, গুণীজনদের সম্মাননা প্রদান, নাট্য দিবসের বিশেষ বক্তৃতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। নাট্যসংগঠন বটতলা শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বটতলার শিশুশিল্পীরা ‘ফাংসাং’ ও ‘গালিভার্স ট্রাভেলস’ নামের দুটি নাটক মঞ্চস্থ করবে। এছাড়াও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পুতুল নাচ দেখানো হবে।
রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার ওপর জোর দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এদিকে, স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ করবে ‘ত্রিংশ শতাব্দী’ নাটক এবং প্রদান করবে সম্মাননা। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তি প্রত্যাশী এই নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্প–সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে।।
বিদায়, প্রিয় সহকর্মী! আতাউর রহমানকে স্মরণ করে তারিক আনাম খানের আবেগঘন পোস্ট