গণঅভ্যুত্থানের সুরক্ষায় উপযোগী দল গড়বই অঙ্গীকার রাষ্ট্র সংস্কার আন্দোলনের
গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণতা দান এবং নতুন বাংলাদেশের জন্য একটি টেকসই রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যে ‘অভ্যুত্থান রক্ষার উপযোগী দল’ গঠনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।এই উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সুধী সমাবেশে আন্দোলনের শীর্ষ নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেন।