ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে তৃতীয় স্থান অর্জন: ইউআইইউ মার্স রোভার দলকে সম্মাননা
যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’-এ তৃতীয় স্থান অধিকার করায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) তাদের মার্স রোভার দলকে সশ্রদ্ধ অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেছে।এই উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ে ইউআইইউ মার্স রোভার দলের সদস্যদের লালগালিচার মাধ্যমে বরণ করা হয়।