এআই ক্যামেরার ফাঁদ! জরিমানার মেসেজ পাঠিয়ে বাড়ছে প্রতারণা, সতর্ক থাকুন
রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ শুরু হওয়ার পর নতুন এক ধরণের প্রতারণার কৌশল ধরা পড়েছে।প্রতারকরা এআই ক্যামেরায় মামলা হয়েছে এমন মিথ্যা মেসেজ পাঠিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে বলছে।