কানাডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জমকালো অভিষেক ও গুণীজন সংবর্ধনা
দূরের প্রবাসে প্রীতি আর উন্নতির অঙ্গীকার নিয়ে কানাডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইনক (চুয়াক) সম্প্রতি তাদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছে।টরন্টোর ওয়েস্ট রুজ কমিউনিটি সেন্টারে শতাধিক প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।