Published : 30 Jul 2026, 07:26 PM
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উদ্যোগে মিশিগানে ২৫ ও ২৬ জুলাই ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’ এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো। গত শনিবার ও রবিবার ওয়ারেন সিটি স্কোয়ারে এই উৎসবমুখর মেলাটি এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে। জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করা হয়। মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এই উৎসবে যোগ দেন। এই মেলা পরিণত হয় এক মিলনস্থলে, যেখানে লাল-সবুজের বাংলাদেশের এক টুকরো প্রাণবন্ত উপস্থিতি অনুভূত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন। মেলায় ছিল আকর্ষণীয় লটারির ব্যবস্থা, যার প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি।
সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে ছিল নৃত্য ও গান। এছাড়াও, দেশীয় আড্ডা এবং বিভিন্ন স্টলে বাংলাদেশি পোশাক, খেলনা, ঘর সাজানোর সামগ্রী এবং নানা স্বাদের খাবারের দোকান বসেছিল। দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজন, ছবি ও ভিডিও পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ই-মেইল:[email<0xC2><0xA0>protected] অনুষ্ঠানে গান গেয়েছিলেন বাউলশিল্পী কালা মিয়া, সংগীতশিল্পী কনা, মুজা, অনিক রাজ, রনি, বাংলা স্কুলের শিক্ষানবিশ শিল্পীবৃন্দ, আমজাদ এবং টেন এনড হাফ ব্যান্ডসহ স্থানীয় শিল্পীরা। সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহায়তায় ওয়ারেন পুলিশের তত্ত্বাবধানে মেলার নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও সিটি অফিসিয়ালরাও এই উৎসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।
ওয়ারেন সিটি স্কোয়ারের বিশাল মাঠে প্রবীণদের আড্ডা এবং ছোট শিশু-কিশোরদের খেলার স্থান ছিল। প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেলার কার্যক্রম চলে। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা বাংলাদেশি আমেরিকান ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ও বাঙালিত্ব সম্পর্কে জানতে পারে এবং মিশিগানপ্রবাসী বাঙালিদের বিনোদন দিতে পেরেছি।’ তিনি সকলকে এই মেলায় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
ছায়ানটের সুরযাত্রা: ধরণীর সীমা ছাড়িয়ে বিশ্বমঞ্চে সংগীত শিক্ষার আলো