বিচার না হলে আইন নিজের হাতে তুলে নেব: বিএনপি নেতার কড়া হুঁশিয়ারি
রাজশাহীর বাগমারা উপজেলায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান।তিনি দাবি করেন, হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক, অন্যথায় তিনি আইন নিজের হাতে তুলে নেবেন এবং বিচারকার্য পরিচালনা করবেন।