কক্সবাজারে মাদক চক্রের মূলে আঘাত: শীর্ষ চোরাচালানকারীদের তালিকা হালনাগাদ ও ধাওয়া অভিযান নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে, মাদক পাচারকারীদের শীর্ষ তালিকা দ্রুত হালনাগাদ করা হবে এবং এর পরপরই কঠোর গ্রেপ্তার অভিযান চালানো হবে।গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের এক সম্মেলনে তিনি এই তথ্য জানান।