ক্রিকেট মাঠে শৃঙ্খলাভঙ্গ: লিটন ও মেহেদীর নামে জরিমানা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি লিটন দাস এবং মেহেদী হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।লিটনের বিরুদ্ধে বিসিবিকে অবহিত না করে চীনে ভ্রমণের এবং মেহেদীর বিরুদ্ধে দলের ব্যবস্থাপনার প্রতি অসন্তোষ প্রকাশ করার অভিযোগ ওঠে।