Published : 14 Jul 2026, 05:15 PM
দেশের অন্যতম অগ্রগামী আইসক্রিম ব্র্যান্ড পোলার তার গুণগত মান ও উদ্ভাবনী ক্ষমতার স্বাক্ষর আরও উজ্জ্বল করল। এই লক্ষ্যে তারা বাজারে এনেছে দুটি নতুন প্রিমিয়াম স্বাদের ভেরিয়েন্ট—রোবাস্তো পিস্তা কুনাফা এবং চকলেট ফিনেস্তা। এই নতুন স্বাদগুলো বিশ্বমানের জনপ্রিয়তার সঙ্গে দেশীয় ভোক্তাদের পরিচিত করাতে পোলার আইসক্রিম এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঢাকার গুলশানে গত রবিবার এক জমকালো অনুষ্ঠানে এই নতুন আইসক্রিমগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, মার্কেটিংয়ের প্রধান মো. আব্দুল্লাহ-আল-মামুন, বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান রাশেদ সরোয়ার, মানবসম্পদ ও তথ্য প্রযুক্তির প্রধান কাজী সাইফুল ইসলাম, ফ্যাক্টরি ও প্রকল্পের জিএম মোহাম্মাদ মইনুল ইসলাম, সরবরাহ শৃঙ্খলের প্রধান সৈয়দ ইমতিয়াজ হোসেন, প্ল্যান্ট অপারেশনের প্রধান মোহাম্মাদ ইফতেখার আহসান এবং অভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান নিজামুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুনত্বের দিকে পোলার আইসক্রিম সবসময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আমরা রোবাস্তো পিস্তা কুনাফা ও চকলেট ফিনেস্তা বাজারে এনেছি যাতে ভোক্তারা প্রিমিয়াম কোয়ালিটি এবং বিশ্বমানের জনপ্রিয় স্বাদের অভিজ্ঞতা লাভ করতে পারে। আমাদের লক্ষ্য শুধু নতুন পণ্য আনা নয়, ভোক্তার সময়কে আনন্দময় করে তোলা।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সবসময় পণ্যের মানোন্নয়নের ওপর জোর দিই, যাতে ভোক্তার পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও শ্রেষ্ঠ গুণগত মান নিশ্চিত করা যায়।’ বিশ্বজুড়ে জনপ্রিয় দুবাইয়ের চকলেট ট্রেন্ডের অনুপ্রেরণায়, রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার এক অসাধারণ মিশ্রণ রয়েছে, যা ভোক্তাদের এক ভিন্ন স্বাদের জগতে নিয়ে যাবে।
অন্যদিকে, এক লিটার টাবের চকলেট ফিনেস্তা আইসক্রিম চকলেট ডাস্টের স্তর, রিচ চকলেট এবং প্রিমিয়াম চকলেট ক্রাম্বলের এক চমৎকার সংমিশ্রণ। পোলারের এই উদ্যোগটি সরাসরি ভোক্তার চাহিদা এবং বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির প্রতি অঙ্গীকারবদ্ধ।।
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি জীবনবৃত্তান্তের কালোবাজারি: ডেটা সুরক্ষার প্রশ্নে উদ্বেগ