সুবিধার প্রশ্নে দল ও সরকার এক সুরে বাঁধা
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের সমালোচনা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, সুবিধা বা সুযোগের আলোচনায় উভয় পক্ষ এখন একজোট।আজ শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দলের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই বক্তব্য প্রদান করেন।