পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা; ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ হলেন অর্থমন্ত্রী স্মোট্রিচ
অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে জড়িত ইসরায়েলের ছয়টি ডানপন্থী গোষ্ঠী এবং একজন উগ্র ডানপন্থী কর্মীর বিরুদ্ধে পাঁচটি পশ্চিমা দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।এই নিষেধাজ্ঞা প্রদানকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং নরওয়ে।