৬২১টি ভোকেশনাল প্রতিষ্ঠানের ভর্তি স্থগিত: কেন বাতিল হবে না অনুমোদন? শিক্ষা বোর্ডের প্রশ্ন
দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সরকার দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তের পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সেই বিষয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে।