বন্ধুত্বের বাঁধনে তৈরি ‘ম্যাজিক্যাল মুহূর্ত’ ভাগ করে নিলেন বিজয়ীরা, পেলেন পুরস্কার
বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রচারাভিযান, যার নাম ছিল ‘ম্যাজিক্যাল মোমেন্টস উইথ ফ্রেন্ডস’, তার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়।