Published : 05 Mar 2026, 11:04 AM
নেপালে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই উৎসব। প্রায় ১ কোটি ৯০ লক্ষ নিবন্ধিত ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন, যাদের মধ্যে ৮ লক্ষ তরুণ প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। দুর্নীতি, কর্মসংস্থান এবং স্বচ্ছতা – এই তিনটি মূল দাবিতে তরুণ প্রজন্মের জোরালো আন্দোলনের পর নেপালে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই দেশ ১৯৯০ সাল থেকে ৩২ বার সরকার দেখেছে।
প্রায় ৩ কোটি জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লক্ষ মানুষ ভোট দেওয়ার যোগ্য। ২৭৫ সদস্যের আইনসভার মধ্যে ১৬৫ জন সরাসরি ভোটে এবং ১১০ জন আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হবেন। গত বছরের আন্দোলনের পর নতুন ভোটার প্রায় ১০ লক্ষ যুক্ত হয়েছে, যারা রাজনৈতিক পরিবর্তনে আগ্রহী। এই নির্বাচনে পুরোনো দলগুলোর মধ্যে নেপালি কংগ্রেস (এনসি) ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে বিশ্লেষকদের মতে, অপেক্ষাকৃত নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এবার এগিয়ে রয়েছে।
র্যাপ তারকা ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ গত জানুয়ারিতে এই দলে যোগ দিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। কাঠমান্ডুর সাবেক এই মেয়র গত সেপ্টেম্বরের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার প্রধান প্রতিপক্ষ ইউএমএলের ৭৪ বছর বয়সী কেপি শর্মা অলি, যিনি বিক্ষোভের সময় গুলিবর্ষণের ঘটনার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।।
তৃণমূলের অভ্যন্তরে তীব্র বিভেদ: লোকসভায় দলবদল, বিধানসভায় বিদ্রোহের ঢেউ