আসামির জন্য পাউরুটির ছদ্মবেশে আনা গাঁজা, আদালতে তল্লাশি
ঢাকার আদালতে হাজিরা দিতে আসা এক কারাবন্দী আসামির জন্য তাঁর স্বজন খাবার হিসেবে পাউরুটির ভেতরে লুকিয়ে রেখেছিলেন গাঁজা।এই ঘটনা সামনে আসার পর পুলিশ তল্লাশি চালিয়ে পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজার প্যাকেট উদ্ধার করে।