গোয়ালন্দে তিন হাজার টাকার চুক্তিতেই খুন: পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তিন
রাজবাড়ীর গোয়ালন্দে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।অভিযোগ, পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তিন হাজার টাকার চুক্তিতেই ব্যবসায়ী ফারুক শেখকে নৃশংসভাবে হত্যা করা হয়।