বাপ্পারাজের সিদ্ধান্তে মুক্তি হাউমাউ করে কেঁদেছেন: শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আবেগঘন মুহূর্ত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসিসে যখন আলোচনা তুঙ্গে, তখন এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে সকলের মনে গভীর আবেগ সৃষ্টি হয়।সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেতা নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ।