ঢাকায় বৌদ্ধ সংস্কৃতির বর্ণিল উৎসব, প্রথমবারের মতো ‘বৌদ্ধ ঐতিহ্য মেলা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগ এবং বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘প্রথম বৌদ্ধ ঐতিহ্য মেলা’ অনুষ্ঠিত হয়েছে।সংস্কৃতি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।