Published : 04 Aug 2026, 02:16 AM
মন্ত্রিপরিষদ ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতির প্রস্তাব বাতিল করেছে। তবে এই সিদ্ধান্তের পরেও, ১৯৯৪ সালের আদেশে তৈরি করা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেগুলোর সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই কার্যকর থাকবে। সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সরকার স্পষ্ট করেছে যে জনগণের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
যদিও ২০২৬ সালের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু সেই নিয়ম অনুসরণ করা হয়নি। এর ফলস্বরূপ, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা এবং মূল্য নির্ধারণ পদ্ধতিকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। এদিকে, আইন অনুযায়ী গত ২৯ জুন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং মন্ত্রিসভা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই পরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করে। সরকার নিশ্চিত করেছে যে যদিও নতুন তালিকা বাতিল হয়েছে, তবুও ১৯৯৪ সালের কাঠামো বজায় থাকবে।
পাশাপাশি, জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে।।
স্বাস্থ্যগত কারণে কি মুক্তি পাবেন ইমরান খান? শর্তসাপেক্ষে মুক্তির পথে আলোচনা