Published : 03 Aug 2026, 10:16 PM
সম্প্রতি 'অতিরিক্ত বিদ্যুৎ বিল' সংক্রান্ত অভিযোগগুলোকে 'বিভ্রান্তিকর অপপ্রচার' বলে আখ্যা দিয়ে বিদ্যুৎ বিভাগ তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জমা পড়া সমস্ত অভিযোগ ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। একই সাথে, প্রমাণ ছাড়াই মিথ্যা তথ্য ছড়িয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'অতিরিক্ত বিদ্যুৎ বিল' নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
গ্রাহকদের পক্ষ থেকে যে সকল অভিযোগ জমা পড়েছে, তা বিদ্যুৎ বিভাগ এবং দেশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো যৌথভাবে সমাধান করেছে। তবে, যদি কোনো গ্রাহকের নির্দিষ্ট বিল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিভাগ। একই সাথে বিভাগ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রমাণ ছাড়াই মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ বিলের জটিলতা কেন তৈরি হলো, সে বিষয়ে বিদ্যুৎ খাতের কর্মকর্তারা কিছু কারণ ব্যাখ্যা করেছেন।
এর মধ্যে রয়েছে—মিটারে সঠিক রিডিং না দিয়ে আনুমানিক হিসাব দেওয়া, মিটারের তথ্য সিস্টেমে আপডেট করতে দেরি হওয়া, বিলিং চক্রের সমন্বয়হীনতা অথবা গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে বিল বৃদ্ধি পাওয়া। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অনুরোধ করেছে যে যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো দাবি না তুলে প্রকৃত অভিযোগ থাকলে আনুষ্ঠানিক অভিযোগ প্রক্রিয়া অনুসরণ করা উচিত।।
স্বাস্থ্যগত কারণে কি মুক্তি পাবেন ইমরান খান? শর্তসাপেক্ষে মুক্তির পথে আলোচনা