Published : 09 Jul 2026, 05:09 AM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণের এবং নিজস্ব স্বার্থের ভিত্তিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে, যেখানে অন্য কোনো দেশের উদ্বেগ বা 'কনসার্ন' স্থান পাবে না। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন। তথ্য উপদেষ্টা বলেন, তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর ও মানবিক। বর্ষাকালে নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে জলের তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম বিপদে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো নদী শাসন, ড্রেজিং এবং জল সংরক্ষণ। এই কাজে চীন যেমন বিপুল দক্ষতা (এক্সপার্টিজ) এবং প্রয়োজনীয় অর্থ রয়েছে, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছেন।
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন উঠলে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ সার্বভৌম দেশ হওয়ায় জনগণ ও রাষ্ট্রের নিজস্ব স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে। এই স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার রাষ্ট্রের রয়েছে এবং এই উন্নয়নমূলক কাজে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। ভারত বা অন্য যেকোনো দেশ বাংলাদেশের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র হিসেবেই সম্পর্ক স্থাপন করবে। যদি কারো নিরাপত্তা বা সার্বভৌমত্বের কোনো উদ্বেগ থাকে, বাংলাদেশ তা সম্পূর্ণভাবে বিবেচনা করবে এবং এসব সংবেদনশীল বিষয়ে কোনো আপস ছাড়াই কাজ করবে। তিনি বিগত সময়ের সমালোচনা করে বলেন, পূর্ববর্তী সরকার জনগণের স্বার্থের বিনিময়ে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করেছিল। বর্তমান সরকার সেই পথ থেকে সম্পূর্ণ সরে এসেছে। আমরা যেকোনো দেশের সঙ্গে পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করেই কাজ করব।
এছাড়াও তিনি উল্লেখ করেন, এই প্রকল্প বা বাঁধ নির্মাণের অর্থ এই নয় যে বাংলাদেশ নদীর জলের ন্যায্য হিস্যা দাবি করা বন্ধ করে দিয়েছে। তিস্তা ও গঙ্গা সহ অভিন্ন ৫৩টি নদীর জলের ন্যায্য হিস্যা আদায়ের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে নদী শাসন ও সুরক্ষায় অভ্যন্তরীণ ডাউনস্ট্রিম বাঁধ প্রকল্পগুলো নিজেদের স্বার্থেই দ্রুত সম্পন্ন করতে হবে। প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার-প্রচারণায় গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, দুর্নীতি প্রতিরোধে} এবং খুব দ্রুতই নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতি বিষয়ে সরকারের অবস্থান ও নীতি বিস্তারিতভাবে তুলে ধরেন। ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।।
সংবিধানের পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞার ওপর লিথুয়ানিয়ার সম্মতি