Published : 04 Jul 2026, 04:06 AM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'পারিবারিক কার্ড' নামক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নিতে আজ বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সিলেটের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের দিকে রওনা দেওয়ার পর নগরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মালনীছড়া চা বাগান এলাকায় বিপুল সংখ্যক চা শ্রমিক ফুল হাতে নিয়ে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বাগত জানান। সকাল ৮টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিলেটজুড়ে এক উৎসবের মেজাজ সৃষ্টি হয়। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কপথ জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা অবস্থান নেন। তাঁর গাড়িবহর পার হওয়ার সময় তাঁরা স্লোগান দেন এবং অনেকে গাড়ির ওপর ফুল ছিটিয়ে তাঁকে অভিবাদন জানান। বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে তিনি শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন। তাঁর সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তিনি 'পারিবারিক কার্ড' বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর মৌলভীবাজার সদরে আরেকটি কার্ড বিতরণ অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ থাকবে। পরবর্তীতে একটি রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আলোচনার আয়োজন করা হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ তৈরি, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।।
গুগল আর্থের ফ্লাইট সিমুলেটর এখন ওয়েব ব্রাউজারে! পৃথিবীর বুকে উড়ান উপভোগ করুন যেভাবে