Published : 25 Jun 2026, 12:44 PM
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত অঞ্চলে টহলরত বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করার চেষ্টা করার সময় তাদের গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। যদিও আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এই সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করার ফলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরাকারবারি আহত হন। এরপর আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অন্য চোরাকারবারি দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন আরও জানান, "এই ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়া চলছে।" তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিজিবি সর্বদা সজাগ ও দৃঢ়প্রতিজ্ঞ।।
মার্কিন-ইরান সমঝোতা চুক্তি কি আগামীকাল হবে না? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য