Published : 21 Jun 2026, 09:12 AM
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বৃহস্পতিবার (১২ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, বিদ্যুৎ প্রকল্পের অর্থ ব্যবহার করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের জন্য প্রকল্প বহির্ভূতভাবে সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ অত্যাধুনিক 'টুইন টাওয়ার' তৈরি করা হচ্ছে। মন্ত্রী এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ নেওয়া হয়েছে ডিপিডিসি কর্তৃক কর্মকর্তাদের বাসস্থানের জন্য বিলাসবহুল ভবন তৈরির খাতে।
অথচ ডিপিডিসি একটি লোকসানি প্রতিষ্ঠান!' তিনি আরও প্রশ্ন তোলেন, 'নির্মাণ বন্ধ করা হচ্ছে না কেন? কিছু জায়গায় ৫০ শতাংশ, কিছু জায়গায় ৬০ শতাংশ অর্থ খরচ হয়ে গেছে। এই অর্থ অপচয় হচ্ছে, এর পরিণতি কী হবে?'।