Published : 20 Jun 2026, 03:40 PM
বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার মতো একটি প্রকল্পের অর্থ ব্যবহার করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের জন্য প্রকল্প সীমার বাইরে নিজেদের থাকার জন্য অত্যাধুনিক সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ বিলাসবহুল 'টুইন টাওয়ার' নির্মাণ করা হচ্ছে। এই তথ্য প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি তুলে ধরেন। মন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, 'বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার জন্য যে প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের কিছু অংশ প্রকল্পের বাইরে ডিপিডিসি কর্মকর্তাদের আবাসন তৈরির জন্য ব্যয় করা হচ্ছে।
এই টাকা লোকসানি প্রতিষ্ঠানের জন্য কীভাবে ব্যবহার করা হচ্ছে?' তিনি আরও প্রশ্ন তোলেন, 'নির্মাণ বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ কিছু জায়গায় ইতিমধ্যেই ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ অর্থ খরচ হয়ে গেছে। যদি নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিপুল অর্থ কোথায় যাবে?'।
এক ঘণ্টার বিরতি শেষে মুক্তি ফেসবুক-মেসেঞ্জারের দুর্ভোগ, কোটি ব্যবহারকারীর মুখে হাসি