Published : 20 Jun 2026, 02:59 AM
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বৃহস্পতিবার (১২ জুন) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দেন যে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের জন্য প্রকল্পের আওতার বাইরে নিজেদের থাকার উদ্দেশ্যে সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ অত্যাধুনিক 'টুইন টাওয়ার' নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী এই প্রসঙ্গে তীব্র হতাশা প্রকাশ করে বলেন, 'বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের অর্থ ব্যবহার করে ডিপিডিসি কর্মকর্তাদের জন্য এই ধরনের বিলাসবহুল আবাসন তৈরি করা হচ্ছে।
অথচ ডিপিডিসি একটি লোকসানি প্রতিষ্ঠান!' তিনি আরও প্রশ্ন তোলেন, 'নির্মাণ বন্ধ করে দিলে যে বিপুল অর্থ অপচয় হচ্ছে, তার কী হবে?' তিনি উল্লেখ করেন, এই নির্মাণ কাজ বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে, এবং এই অর্থ অপচয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন।।
এক ঘণ্টার বিরতি শেষে মুক্তি ফেসবুক-মেসেঞ্জারের দুর্ভোগ, কোটি ব্যবহারকারীর মুখে হাসি