Published : 21 Apr 2026, 03:06 AM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম আকস্মিকভাবে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই পদত্যাগ নিয়ে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। জাহেদুল ইসলাম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় যুবশক্তির সাথে আমার পথচলা এখানেই শেষ হলো। নতুন রাজনৈতিক পরিচয়ে আবার দেখা হবে।’ প্রথম আলো এনসিপি ও যুবশক্তির অন্তত চারজন নেতার সাথে কথা বলেছে। তারা জানিয়েছেন, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৪ জন নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। এনসিপি নতুন এই সদস্যদের দলে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবেই জাহেদুলকে সরে যেতে হয়েছে বলে মনে করা হচ্ছে।গত বছর মে মাসে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। প্রথম কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পান ডেন্টিস্ট জাহেদুল ইসলাম। সোমবার রাতে যুবশক্তির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপরই জাহেদুল ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। সংগঠনের একজন দায়িত্বশীল নেতা জানান, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য যোগদান করা একজন নেতাকে যুবশক্তির সদস্যসচিব হিসেবে দেখতে চেয়েছেন দলের নীতিনির্ধারকেরা। তাই পদ থেকে সরে যাওয়ার জন্য জাহেদুলকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে। তবে জাহেদুল ইসলাম বিষয়টিকে একটি সম্মানজনক পরিবর্তন হিসেবে দেখছেন।
তিনি প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখসহ অনেকে দলে আসছেন। দলে পরিবর্তন আসা স্বাভাবিক, এবং নতুনদের জায়গা করে দিতে হবে। এই পরিবর্তনের অংশ হিসেবেই তিনি সরে দাঁড়াচ্ছেন। এনসিপি বা দলটির কোনো সহযোগী সংগঠনে তিনি থাকবেন কিনা, জানতে চাইলে জাহেদুল ইসলাম বলেন, ‘আসলে আমি একটু বিশ্রাম নিতে চাই।’যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম জানিয়েছেন, জাহেদুল ইসলাম যুবশক্তি ছেড়ে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যাচ্ছেন। ফেসবুক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেছেন। আরও পড়ুনজাতীয় যুবশক্তির নেতৃত্বে তারিকুল–জাহেদুল১৬ মে ২০২৫।
আকাশে আকস্মিক ধাক্কা! মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটরা সুরক্ষিত