Published : 07 Mar 2026, 01:11 PM
অর্থনীতি প্রথম পত্র: নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী অধ্যায়-৯ ১. একটি দেশের অর্থনীতির প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় কিসের মাধ্যমে? ক. জাতীয় মোট আয় খ. বৈদেশিক আয় গ. জাতীয় মোট উৎপাদন ঘ. মোট রাজস্ব ২. ভোগ ব্যয় মূলত কিসের উপর নির্ভরশীল? ক. চাহিদা খ. যোগান গ. আয় ঘ. ব্যয়ের পরিমাণ ৩. GNI-এর পূর্ণরূপ কী? ক. মোট জাতীয় উৎপাদন খ. মোট জাতীয় আয় গ. নিট দেশজ উৎপাদন ঘ. নিট জাতীয় আয় ৪. GNI থেকে কী বাদ দিলে NNI পাওয়া যায়? ক. অবচয়জনিত ব্যয় খ. নিট উৎপাদন ব্যয় গ. ব্যবসায়িক ক্ষতি ঘ. মধ্যবর্তী পণ্যের মূল্য ৫. অর্থনীতিতে কিছু পণ্য ও পরিষেবা আছে যেগুলো বাজারে বিক্রি হয় না, এগুলো কী ধরনের? ক. দুর্লভ পণ্য খ. মাধ্যমিক পণ্য গ. চূড়ান্ত পণ্য ঘ. প্রাথমিক পণ্য ৬. ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়? ক. জাতীয় আয় খ. disposable আয় (ব্যয়যোগ্য আয়) গ. সামগ্রিক আয় ঘ. সামগ্রিক ব্যয় ৭. স্বয়ম্ভূত ভোগ বলতে কী বোঝায়? ক. আয় বাড়ার সাথে সাথে ভোগের অস্বাভাবিক বৃদ্ধি খ. আয় বাড়ার চেয়ে ভোগের কম হারে বৃদ্ধি গ. আয় শূন্য হলে ভোগের শূন্য হওয়া ঘ. আয় শূন্য হলেও কিছু পরিমাণ ভোগের নিশ্চয়তা ৮. সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি প্রথম কে প্রদান করেন? ক. আলফ্রেড মার্শাল খ. পল এ স্যামুয়েলসন গ. আর জি লিপসি ঘ. ডেভিড রিকার্ডো ৯. হস্তান্তর পাওনা কিসের অন্তর্ভুক্ত? ক. চলতি আয় খ. disposable আয় গ. ব্যক্তিগত আয় ঘ. মুনাফা ১০. কোনটির কারণে আয় বাড়লে সরকারি ব্যয়ও বাড়ে? ক. করের হার খ. সরকারি ব্যয় গ. উৎপাদন ঘ. সঞ্চয় ১১. একটি অর্থনীতিকে কয়টি খাতের ভিত্তিতে সরকারি ব্যয় বিবেচনা করা হয়? ক. ২ খাত খ. ৩ খাত গ. ৪ খাত ঘ. ৫ খাত সঠিক উত্তর: ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।
গুগল আর্থের ফ্লাইট সিমুলেটর এখন ওয়েব ব্রাউজারে! পৃথিবীর বুকে উড়ান উপভোগ করুন যেভাবে